সংলাপে অংশ নিতে গণভবনে ইসলামি ৮টি দল ও জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৪:২০আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:২৩

ইসলামি দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ
সরকারের সঙ্গে সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করেছেন ইসলামি ৮টি দল ও জোটের শীর্ষ নেতারা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে তারা গণভবনে পৌঁছান।
দল ও জোটগুলো হচ্ছে ইসলামি ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালি পার্টি, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট, জাকের পার্টি, আশিক্কীনে আউলিয়া ঐক্যপরিষদ বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।
সংলাপ অংশ নিতে আসা ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, একটা সুষ্ঠু ও নির্বাচনের জন্য আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। এবং আমরা আমাদের দাবিগুলো তার কাছে তুলে ধরবো।
গণভবনের সামনে উপস্থিত থেকে জানা গেছে, ৮টি দল ও জোটের ৩৬ জন নেতা সংলাপে অংশ নিতে গণভবনে প্রবেশ করেন। এদের মধ্যে ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীসহ ১২ জন, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান বদরুদ্দোজা সুজাসহ তিনজন, বাংলাদেশ জালালি পার্টির চেয়ারম্যান আহমদ চৌধুরী জালালিসহ তিনজন, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসানসহ ৪ জন, বাংলাদেশ জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান গোলাম মোর্শেদ হাওলাদারসহ ৪ জন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তাফা আমীর ফয়সলসহ ৩ জন, আশিক্কীনে আউলিয়া ঐক্যপরিষদ বাংলাদেশের সভাপতি সাইয়েদ আলম নূরী সভাপতিসহ তিনজন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহসহ ৪ জন।

/সিএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম