‘দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হলেও দিবসটি উদযাপন করা হতো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৯:০৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৯:১২

 

নাহিদ নাজমুল হুদা ৭ নভেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বীরবিক্রম কর্নেল নাজমুল হুদার সন্তান ও শিক্ষক নাহিদ নাজমুল হুদা। তিনি বলেন, ‘এ দিনে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হলেও দিবসটি উদযাপন করা হতো। এ দিনটি জাতীয় দিবস উল্লেখ করে ছুটিও ঘোষণা করা হয়েছে। আসলেই আমরা অভাগা জাতি।’

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে আয়োজিত বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ নাজমুল হুদা বলেন, “আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর তিনি যুদ্ধে চলে যান। আমি তখন ৩ মাসের শিশু। মা বলেছেন, ‘বাবা আমাদের কথা চিন্তাও করেননি।’ এর ৯ মাস পরে তিনি ফিরলেন। একটি স্বাধীন দেশের পতাকা উপহার দিলেন।”

তিনি বলেন, ‘বাবা সর্বশেষ রংপুরের দায়িত্বে ছিলেন। ১৯৭৫ সালের ৪ নভেম্বর তারিখ সকালে বাবা বাড়ি থেকে ঢাকায় চলে আসেন। ওইদিনই বাবাকে হত্যা করা হয়। ১০ নভেম্বর আমরা ঢাকায় আসি। আমার মা জিয়াউর রহমানকে ফোন করলেন, তার স্বামীর মরদেহ যেন দেওয়া হয়। তিনি রাজিও হয়েছিলেন। কিন্তু বলেছিলেন, তার মরদেহ নেওয়ার জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করতে হবে। আমার মা বলেছিলেন, তাদের বুকের কাছে যেন জাতীয় পতাকা দেওয়া হয়। কিন্তু তিনি তা দেননি। এরপর বাবার মরদেহ আনা হলো- একটি সাদা কাপড়ে তা মোড়ানো ছিল। তখন আমার বয়স ৫ বছর। আমার সব মনে আছে।’

তিনি আরও বলেন, ‘এই ৭ নভেম্বর দেশের সরকারি ছুটির দিন পালন করা হতো। আসলে আমরা একটি অভাগা জাতি।’

বৈঠকি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজ থেকেও বৈঠকি সরাসরি সম্প্রচার করা হয়।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন বীরবিক্রম কর্নেল (অব.) জাফর ইমাম, জাসদের স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ মহিউদ্দিন আহমেদ, সংসদ সদস্য মাহজাবিন খালেদ ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।

/আরএআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম