টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৯:৪৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২০:৪১

মতিউর রহমান, নুরুল ইসলাম, ইয়াফেস ওসমান ও মোস্তাফা জব্বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পদত্যাগ করেছেন চার টেকনোক্র্যাটমন্ত্রী। তারা হলেন—ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান,  প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তারা তিনজনই ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এই সরকারের শুরু থেকেই দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বে গঠিত মহাজোট সরকারে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক র্কমসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

ইয়াফেস ওসমান ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তৎকালীন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি দ্বিতীয়বারের মতা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।
মোস্তাফা জব্বার ২০১৮ সালের ২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন। তিনি ৩ জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইয়াফেস ওসমান বলেন, ‘আমি সন্ধ্যায় পদত্যাগপত্রে স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছি।’ তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়েছি, দেরি করবো কেন? আর আমি তো এ বিষয়ে অভিজ্ঞ।’
মোস্তফা জব্বার বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগের আহ্বান মানেই সেটা বাস্তবায়িত হয়ে গেছে। এ বিষয়ে কথা বলার সঠিক ব্যক্তি কেবিনেট সচিব। আমি এ বিষয়ে মন্তব্য করবো না।

উল্লেখ্য, মঙ্গলবার (০৬ নভেম্বর) মন্ত্রিসভায় টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চার টেকনোক্র্যাটমন্ত্রী হলেন  ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

/এমএইচবি /এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম