সীমান্তে বিজিপির গুলিবর্ষণ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৮:০১আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৮:০৩

বাংলাদেশ-মিয়ানমার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দেশটির বর্ডার গার্ডের (বিজিপি) সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ  বুধবার (৭ নভেম্বর)মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ও কে মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়েছে। এসময় তার হাতে একটি নোট ভার্বাল সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।

গত ৪ নভেম্বর দিনের বেলা তিন দফা ৪১ রাউন্ড গুলি করে মিয়ানমার বর্ডার গার্ড। ওই ঘটনায় একজন রোহিঙ্গা বালক এবং একজন বাংলাদেশি আহত হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশের প্রস্তুতিকালে সীমান্তে বিজিপি’র গুলিবর্ষণের এমন ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর মিয়ানমারে ২২৬০ জন রোহিঙ্গার প্রথম দলটি যাওয়ার কথা।

এর আগে মিয়ানমার একাধিকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং সীমান্তে স্থলমাইন স্থাপন করেছে যা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী।

বাংলাদেশ এই ঘটনায় হতাশা ব্যক্ত করে এই ঘটনার পূর্ণ তদন্ত করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম