সিপাহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জিয়া: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৯:৪২আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:৪৪

 ৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী জনতার গণঅভ্যুত্থানে কর্নেল তাহের সামরিক শাসন, বঙ্গবন্ধুর খুনি ও অবৈধ দখলদারদের হাত থেকে দেশ উদ্ধারের প্রচেষ্টা চালান বলে মন্তব্য করেছেন  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘খলচরিত্র জিয়াউর রহমান ক্ষমতার লোভে খালেদ মোশাররফ-হুদা-হায়দারকে হত্যা করেন। এরপর  কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করেন। সিপাহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জিয়া। এ কারণে, তাহের ৭ নভেম্বরের নায়ক আর জিয়া খলচরিত্র।’

বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 তথ্যমন্ত্রী বলেন, ‘সিপাহী বিদ্রোহের কোনও সৈনিক নয়, জিয়ার চক্রান্তেই তার অনুসারীরা মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করেছিল।’

ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, সহ-সভাপতি আফরোজা হক রীনা, সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম