যা থাকতে পারে সিইসির ভাষণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ০০:২৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৫:০৭

সিইসি কে এম নুরুল হুদা

বৃহস্পতিবার (৮ নভেম্বর ) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে এই ভাষণ প্রচার করবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে প্রচার করতে পারবে। সকালে কমিশন সভায় তফসিল চূড়ান্ত হবে। ওই সভাতেই অনুমোদন করা হবে ইতোমধ্যে প্রস্তুত করা সিইসির ভাষণের খসড়া। ওই বৈঠকের পরই নির্বাচন কমিশন ভবনে সিইসির কক্ষে তার ভাষণ রেকর্ড করবে সরকারি সম্প্রচার মাধ্যম দুটি।
জানা গেছে, জাতির উদ্দেশে দিতে যাওয়া সিইসির ভাষণ ১০ থেকে ১২ মিনিট দীর্ঘ হতে পারে।

ভাষণে সিইসি কে এম নূরুল হুদা সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানাবেন বলে জানা গেছে। একইসঙ্গে তিনি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কমিশনের দৃঢ়তা প্রকাশ করবেন। এক্ষেত্রে তিনি রাজনৈতিকদল, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী,   সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাইবেন।

পাশাপাশি রিটার্নিং, সহকারি রিটার্নিং ও ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেবেন। দায়িত্বে ব্যর্থতা, গাফলতি ও শৈথিল্য প্রদর্শন করলে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি থাকবে সিইসির ভাষণে।

সিইসির তার ভাষণে বর্তমান কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপের বিষয়টি উল্লেখ  করবেন। নির্বাচনি আইন-কানুন এবং আচরণবিধিমালা সংশোধনে তার কমিশনের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাবেন।নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন, সীমিত আকারে ইভিএম ব্যবহার, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়েও উঠে আসবে সিইসির ভাষণে।

এছাড়া দ্রুত তফসিল ঘোষণার কারণও তিনি ভাষণে তুলে ধরতে পারেন বলে জানা গেছে।

/ইএইচএস/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম