আ. লীগকে আবারও ক্ষমতায় আনবে দেশবাসী: গণশিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৬:০৯আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:০৮

বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে চারদিকে যেন হইচই পড়ে গিয়েছিল। কিন্তু দেশবাসী আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বৃস্পতিবার (৮ নভেম্বর) ঢাকা প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) ১০ তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যজোটের সংলাপের পর সব কিছু ঠাণ্ডা হয়ে গেছে। সব প্রতিবাদী জোয়ার থেমে সবকিছু স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত দুই টার্মে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের রূপ পাল্টে দিয়েছে। আগামীতে আরেকবার ক্ষমতায় আসলে এদেশ আরও বদলে যাবে।’ এই সরকার যেন আবারও ক্ষমতায় আসতে পারে, সবাইকে সেই চেষ্টা করার আহ্বান জানান তিনি।

গণশিক্ষামন্ত্রী বলেন, ‘আজকে যেখানে পিটিআই ভবন নির্মাণ হয়েছে, দীর্ঘদিন ধরে দেড় একরের এই জায়গাটি দলীয় প্রভাবে দখল করে রাখা হয়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর তাদের হাত থেকে দখলমুক্ত করে এখানে শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। আওয়ামী লীগের নামে কাউকে আর এখানে দখল বসাতে সুযোগ দেওয়া হবে না।’ এ বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতাও দাবি করেন।

মন্ত্রী আরও বলেন, ‘অনেকে বলে দেশে কোনও উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে সরকার সব হরিলুট করছে। তারা অন্ধ হয়ে গেছে বলে এমন মন্তব্য করছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে উন্নয়নের জোয়ার ঘটিয়েছে। মানুষের সক্ষমতা বেড়েছে। সবচাইতে বেশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে।’ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রূপ বদলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। বক্তব্য প্রদানের আগে মন্ত্রী ১০ তলা পিটিআই ভবনটি উদ্বোধন করেন।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।

/আরএআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম