সড়কে শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মানুষের কাছে নিয়ে যেতে হবে: আইজিপি

রাজশাহী প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ১৬:২৫আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৭:৫৩

প্রশিক্ষণ সমাপ্ত করা সার্জেন্টদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেন আইজিপি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘সড়কে শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মানুষের কাছে নিয়ে যেতে হবে। পথচারী, শিশু ও বৃদ্ধদের রাস্তা পারাপারে সহায়তা করে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’ শনিবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় শিক্ষানবিশ ৬শ’ ৬৫ জন সার্জেন্টের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ আহ্বান জানান।

আইজিপি সদ্য প্রশিক্ষণ সমাপ্ত করা সার্জেন্টদের উদ্দেশে বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। কোনওভাবে এসব বরদাস্ত করা যাবে না। এসব প্রতিরোধে যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সব বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশের সেবায় জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

আইজিপি বলেন, ‘জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে অপরাধ নিয়ন্ত্রণ ও উদ্ঘাটন করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। পেশাদারিত্বের সঙ্গে এ দায়িত্ব পালন করতে হবে। সব ধরনের লোভ-লালসা ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে জননিরাপত্তা বিধানে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষা ও প্রশিক্ষণ এক নয়। বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণকালে অর্জিত জ্ঞান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণের মাধ্যমে আগামী দিনের যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে।’

এর আগে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী সারদা ঐতিহাসিক প্যারেড মাঠ পরিদর্শন, অভিবাদন গ্রহণ করেন। এরপর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসি, উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি বাসুদেব বণিকসহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম