দেশের জনগণ প্রতিনিধি নির্বাচনের প্রহর গুনছে: মায়া

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ০৯:১৫আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:৫৪

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

চাঁদপুরের মতলবে নিজ বাড়িতে স্থানীয় নেতাদের সঙ্গে শনিবার উঠান বৈঠকে একথা বলেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।
নির্বাচনকে ঘিরে দেশে উৎসবের আমেজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে প্রহর গুণছে। নির্বাচনে কারও আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার। এজন্য নির্বাচন থেমে থাকবে না।’
ত্রাণমন্ত্রী বলেন, ‘নির্বাচনকে ঘিরে বহুমুখী মেরুকরণ ও কূটচাল শুরু হয়েছে। জনবিচ্ছিন্ন তথাকথিত নেতারা বাগাড়ম্বর শুরু করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশী-বিদেশি ষড়যন্ত্র। এসব মোকাবিলা করে আগামী নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে হবে, গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে।’
নির্বাচনকে ঘিরে কোনও এলাকায় অচেনা মানুষের আনাগোনা লক্ষ্য করা গেলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করারও আহ্বান জানান তিনি। এ সময় তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সরকার প্রত্যেকটি স্কুল-কলেজের অবকাঠামোগত সম্প্রসারণ করেছে। এর ফলে ক্রমবর্ধমান শিক্ষার্থীদের ক্লাশরুমের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে।

প্রত্যেক উপজেলায় সরকারি কারিগরি স্কুল স্থাপনকে কর্মমুখী শিক্ষার প্রসারের উদ্যোগ বলে মন্ত্রী মন্তব্য করেন। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, গ্রামের কুসংস্কার দূরীকরণ, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম