দেশে নির্বাচনি সুবাতাস বইছে: সুকান্ত গুপ্ত অলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ১৮:০০আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৮:৩৫



সুকান্ত গুপ্ত অলক দেশে বর্তমানে নির্বাচনি সুবাতাস বইছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক সুকান্ত গুপ্ত অলক। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘নির্বাচনি আমেজ’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় এ বৈঠকি।

দেশটিভিতে কর্মরত সুকান্ত গুপ্ত অলক বলেন, ‘নির্বাচন পেছানোর দাবি যেকোনও রাজনৈতিক দল চাইতেই পারে। যেহেতু এটি একটি গণতন্ত্রিক দেশ। এখন প্রশ্ন হলো দেশের নির্বাচনি আমেজটা কেমন হচ্ছে এবং নির্বাচন সঠিকভাবে অনুষ্ঠিত হবে কিনা। দেখতে পাচ্ছি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। বর্তমানে নির্বাচনি সুবাতাস বইছে। মনোনয়নপত্র কেনা হচ্ছে। নির্বাচনের তারিখও ঘোষণা হলো। কিন্তু এর মধ্যেই যেকোনও দল যখন বলে, নির্বাচন পেছাতে হবে, এই পরিস্থিতিতে নির্বাচনি আমেজটি একটু ভিন্নদিকে চলে যায়। কিন্তু হওয়া উচিত, যে পরিস্থিতিতেই আছি না কেন, এটাকেই কীভাবে সফল করা যাবে। আবার আলোচনায় প্রাধান্য পাচ্ছে বিদেশি পর্যবেক্ষক থাকবে কি থাকবে না। নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও এতকিছু ভাবাচ্ছে বিএনপিকে!’
তিনি বলেন, ‘তারা বলছেন বিদেশি পর্যবেক্ষক থাকবেন কি থাকবেন না? এটা কি একদিনের সিদ্ধান্ত? যতই ছুটি থাকুক তারা নির্বাচনে থাকতে হলে আনেক আগে থেকেই সিলেক্টেড থাকতে হয়। এখানে একটা বাজেটের বিষয় রয়েছে। ফলে বিদেশি পর্যবেক্ষকের বিষয়টি অযৌক্তিক বলে আমি মনে করি।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় বাংলা ট্রিবিউন বৈঠকি।
মাহমুদুল হকের সঞ্চালনায় এ বৈঠকিতে সুকান্ত গুপ্ত অলক ছাড়াও আরও অংশ নেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, আওয়ামী লীগের বন-পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান এবং বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।

/আরএআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম