সংলাপের সময় থেকেই বইছে নির্বাচনি সুবাতাস: শফিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ১৮:৪০আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৯:৪২

শফিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ আহ্বান করার সঙ্গে সঙ্গে নির্বাচন সুবাতাস বইতে শুরু করেছে বলে মনে করেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে হওয়া ‘নির্বাচনি আমেজ’ শীর্ষক বৈঠকিতে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় এ বৈঠকি।
শফিকুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে সংলাপ হয়েছে। সংলাপ আহ্বানের সঙ্গে সঙ্গেই দেশে আমেজ তৈরি হয়েছে। জাতি খুশি হয়েছে, নির্বাচনের সুবাতাস এখান থেকেই শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, জাতি খুশি হয়েছে। কারণ, আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে, নতুন বছরে তারা স্কুলে যাবে, তাদের ফল প্রকাশ করতে হবে। সবকিছু বিবেচনা নিয়েই এই তারিখ ঘোষণা করা হয়েছে। ফলে এই নির্বাচনকে বাধা না দিয়ে সহযোগিতা করুন, নির্বাচনি আমেজ তৈরি হয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে দিন। ঘরে-বাইরে নির্বাচনি বাতাস বইছে— এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় বাংলা ট্রিবিউন বৈঠকি।
মাহমুদুল হকের সঞ্চালনায় এ বৈঠকিতে শফিকুল ইসলামসহ অংশ নেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়,বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, আওয়ামী লীগের বন-পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক সুকান্ত গুপ্ত অলক এবং জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম