ইভিএম ব্যবহারে সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ২০:৩৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২০:৩৬





ইভিএম আগামী সংসদ নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারে সম্পৃক্ত হচ্ছে সশস্ত্র বাহিনী। নির্বাচনের সময় ইভিএম ব্যবহৃত ভোটকেন্দ্রে সশস্ত্র বাহিনীর সদস্যরা কারিগরি ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা দেবেন। এজন্য এই বাহিনীর ২৭৫ জন সদস্যকে ইভিএম ব্যবহারে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)।
জানা গেছে, ইসি সচিবালয় থেকে যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক আবদুল বাতেনের সই করা এক চিঠিতে প্রশিক্ষণের জন্য সশস্ত্র বাহিনীর কাছে জনবল চাওয়া হয়েছে। চিঠিটি গতকাল সোমবার (১২ নভেম্বর) সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো হয়েছে। এতে ৬৪ জন কর্মকর্তা এবং ২১০ জন জেসিওসহ অন্যান্য পদবির সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে।
চিঠিতে সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়েছে, ইসি এরই মধ্যে স্বল্প পরিসরে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমে ভোট নিয়েছে। আসন্ন সংসদ নির্বাচনেও স্বল্প পরিসরে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়েছে ইসি। এ জন্য ইসি উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের ইভিএম পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু ইভিএম পরিচালনার জন্য ইসির যে জনবল আছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এই জনবল দিয়ে সারাদেশে ইভিএমে ভোট নেওয়া অসম্ভব। এ জন্য সশস্ত্র বাহিনীর প্রত্যেক ঘাঁটি, অঞ্চল ও ডিভিশন থেকে কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সামরিক সদস্যদের তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।
চিঠিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা প্রশিক্ষণ শেষে স্ব স্ব ঘাঁটি, অঞ্চল ও ডিভিশনের প্রয়োজনীয় সংখ্যক জনবলকে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেবেন। পরে সামরিক কর্মকর্তা ও সদস্যরা আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সঙ্গে সমন্বয় সাধন করে জনসাধারণকে ইভিএম ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
জানতে চাইলে আবদুল বাতেন মঙ্গলবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের বলেন, মূলত ইসির জনবল ও সশস্ত্র বাহিনীর সদস্যরা যৌথভাবে ভোটকেন্দ্রে ইভিএম পরিচালনা করবে। সে জন্যই জনবল চাওয়া হয়েছে।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের