প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ইসির অনাপত্তি, মুহিতকে নিষেধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ২১:২৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:৫৩


নির্বাচন কমিশন
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে অনাপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার  জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে এ অনাপত্তির কথা জানানো হয়েছে।
জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১০৭তম, ১০৮তম এবং ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানের কথা নির্বাচন কমিশনকে অবহিত করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ফিরতি পত্রে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়ে অনাপত্তির কথা জানায় ইসি।
অপরদিকে ঐতিহ্য অন্বেষণ (প্রত্নতাত্তিক গবেষণা কেন্দ্র) সংস্থার একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে ইসি। শনিবার ঢাকায় ‘ভাই গিরিশচন্দ্র সেন মিউজিয়াম, পাঁচদোনা, নরসিংদী’ নামক প্রকল্পের উদ্বোধন করা হবে। ভারতীয় হাই কমিশনের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানটি অরাজনৈতিক হওয়ায় সেটির বিষয়ে অনাপত্তি জানিয়েছে কমিশন। কিন্তু অনুষ্ঠানে অর্থমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে আপত্তি জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আপত্তির কথা জানানো হয়।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, নির্বাচন পূর্ব সময়ে কোনও সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনও প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না।

/এসআই/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম