দলীয় মনোনয়নে স্পষ্টতা চেয়ে ইসিকে বিএনপির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৬:১৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:১৬

 দলীয় মনোনয়নের ক্ষেত্রে স্পষ্টতা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি। কোনও নিবন্ধিত দল থেকে কোনও একটি আসনে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার পর দল বা জোট থেকে কোনও একজন প্রার্থীকে প্রতীক দিলে ওই আসনের অন্য বৈধ প্রার্থীদের মনোনয়ন বহাল থাকবে কিনা, তা জানতে চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এই চিঠি জমা দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মনোনয়নপত্র ফরমের সংযুক্তি-২-এ এ বিষয়ে কোনও উল্লেখ নাই। এতে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে প্রাথমিক মনোনয়ন ও চূড়ান্ত মনোনয়ন কীভাবে দেওয়া হবে, তা স্পষ্ট করার অনুরোধ করা হয়।

২০ দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্ট বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রাথমিক মনোনয়ন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে জোট বা দল বা ঐক্যফ্রন্ট কী প্রক্রিয়ায় তা সম্পন্ন করবে, তা জানতে চাওয়া হয় চিঠিতে।

এতে আরও বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের বা ২০ দলীয় জোটের প্রত্যেক নিবন্ধিত দল একটি আসনে এক বা একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিতে পারে। সেক্ষেত্রে চূড়ান্ত মনোনয়নের সময় ফ্রন্টের বা জোটভুক্ত কোনও দলের একজন প্রার্থীকে ওই আসনে মনোনয়ন দেওয়ার জন্য জোট বা ফ্রন্টের অন্য বৈধ প্রার্থীদের মনোনয়ন বহাল থাকবে কিনা, তা জানতে চাওয়া হয় চিঠিতে।

/ইএইচএস/এএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম