স্কাইপে তারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণে ইসির কিছু করার নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:১০

স্কাইপে তারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণে ইসির কিছু করার নেই স্কাইপে মনোয়নয়প্রত্যাশীদের তারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনও করণীয় নেই বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, তারেক রহমান বিদেশে থাকায় তার ক্ষেত্রে আচরণবিধি পালন বা লঙ্ঘন প্রযোজ্য নয়।
সোমবার (১৯ নভেম্বর) ইসির জরুরি বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘স্কাইপে তারেক রহমান বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন— আওয়ামী লীগ এমন অভিযোগ করেছিল। অভিযোগের বিষয়ে কমিশনের আলোচনা হয়েছে। কমিশন বলেছে, উনি বিদেশ থেকে অনলাইনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন। সেজন্য তার ক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য হবে বলেও প্রতীয়মান হচ্ছে না। তবে কমিশন বলেছে, ‘এ বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি নির্দেশনা আছে। সেটি প্রতিপালন করা সকলের জন্য বাধ্যতামূলক।’
এর অর্থ কী তারেক রহমান চাইলে স্কাইপে সাক্ষাৎকার নিতে পারবেন— এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ইসি বলেছে, এই মুহূর্তে এ বিষয়ে তাদের কোনও করণীয় নেই।’
এদিকে নয়া পল্টনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় দলটির কার্যালয়ের সামনে সংঘর্ষের প্রতিবেদন ইসি পেয়েছে জানিয়ে ইসি সচিব বলেছেন, ‘পুলিশ প্রধানের প্রতিবেদন দেখে ইসি মনে করে, সেখানে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। সুতরাং এ ব্যাপারে সে অনুযায়ী তদন্তসহ সব কার্যক্রম চলতে কোনও বাধা নেই। তবে এ ক্ষেত্রে কমিশন বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে কোনও নিরাপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেজন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেবে ইসি।’
কমিশন নির্বাচনে সকলের সহযোগিতা চেয়েছে জানিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সকলের সহযোগিতা চেয়েছে কমিশন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে ভোটার, প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।’
বিকাল সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী কমিশনে জরুরি এ বৈঠক হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম