চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৫:৩০আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৭:৪১

আমজাদ হোসেন (ফাইল ফটো)

চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের  চিকিৎসার দায়িত্ব নিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার  (২০ নভেম্বর) তার দুই ছেলে সাজ্জাদ হোসেন  ও সোহেল আরমান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় চিত্রপরিচালক এস এ হক অলিক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এই শিল্পীর যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

উল্লেখ্য, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমজাদ হোসেন। গত  রবিবার সকালে নিজ বাসায় আমজাদ হোসেনের স্ট্রোক হয়।  

গুণী পরিচালক আমজাদ হোসেন একাধারে অভিনয়শিল্পী, কাহিনিকার এবং চিত্রনাট্যকার। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো,  ‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’, কসাই, ‘নয়নমণি’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’ ইত্যাদি।

/এমএইচবি/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম