নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক: ইসিকে সহায়তা দিতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:০০

 

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক: ইসিকে সহায়তা দিতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয় একাদশ জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন (ইসি)কে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রসঙ্গে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতির বিষয় ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছি। তাদের চাহিদা অনুযায়ী আমরা কাজ করবো।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পর্যবেক্ষক গাইডলাইন অনুযায়ী বিদেশি পর্যাবেক্ষকরা ইমেইল বা ফ্যাক্সের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারবেন। এছাড়া ঢাকাভিত্তিক কূটনীতিকরা ইমেইল, ফ্যাক্স বা সরাসরি তাদের আবেদন জমা দিতে পারবেন।

পর্যবেক্ষকদের ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। এর মেয়াদ হবে তিন সপ্তাহ থেকে আট সপ্তাহ।

এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়েল একজন কর্মকর্তা বলেন, পর্যবেক্ষকরা কীভাবে অংশ নিতে পারবেন, সম্প্রতি সে বিষয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। ইতোমধ্যে কমনওয়েলথ, সার্ক ও কয়েকটি পশ্চিমা দেশ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলেও এই কর্মর্কতা জানান।

আরেকজন কর্মকর্তা বলেন, ঢাকার কূটনীতিকরা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা ‘পর্যবেক্ষক মনিটরিং সেল’ গঠন করবো, যেন পর্যবেক্ষকরা ঠিকমতো কাজ করতে পারেন।

প্রসঙ্গত, ‘পর্যবেক্ষক মনিটরিং সেল’  ২০০৭, ২০০৮ ও ২০১৪ সালে গঠন করা হয়েছিল কিন্তু ২০০৭ সালে শেষ পর্যন্ত নির্বাচন হয়নি।

২০০৮ সালের নির্বাচনে ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নিয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে এই তাদের সংখ্যা ছিল খুবই কম।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম