দলের কোন পদধারীর স্বাক্ষরে মনোনয়নপত্র দেওয়া হবে তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সংশ্লিষ্ট পদধারীর নমুনা স্বাক্ষর রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি দেশের নিবন্ধিত সব দলগুলোর কাছে পাঠানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
ইসির উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত এই চিঠিতে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলা হয়েছে, আপনার দলের প্রতীকে কোন আসনে কোন প্রার্থীকে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও’র আর্টিকেল ১৬(২) ও ১৬(৩) অনুযায়ী আপনার দলের কোন পদধারীর (The Chairman or secretary or a person holding same rank of the party) স্বাক্ষর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এবং এর অনুলিপি কমিশন সচিবালয়ে পাঠানোর অনুরোধ করা হলো।








