প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় সংসদীয় দলের প্রতিনিধিদের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ০৯:২১আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৪:১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় সংসদীয় দলের প্রতিনিধিদের সাক্ষাৎ ইউরোপীয় সংসদীয় একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘জিউসিপ্পে ফার্নান্দিনো ছয় সদস্যবিশিষ্ট ইউরোপীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের ইতিহাস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সম্পর্কে জানতে পেরে অভিভূত হন।’

শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতা হত্যাকাণ্ডের পর দেশে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হয়েছিল। এরপর দেশে দীর্ঘ সময় সামরিক শাসন বলবৎ ছিল। সে সময়কার সামরিক শাসকেরা যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের বিভ্রান্ত করেছিল। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।’

প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, বিশেষ করে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন এবং তারা এই উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। প্রধানমন্ত্রী এ সময় প্রতিনিধি দলের সদস্যদের তার সরকারের নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন সম্পর্কে গৃহীত বিভিন্ন পদক্ষেপ অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিমাসেই শিক্ষার্থীদের বৃত্তির টাকা মোবাইল ফোনের মাধ্যমে মায়েদের কাছে পৌঁছে দিচ্ছি। এছাড়াও প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগের শতকরা ৬০ ভাগ নারীদের থেকে নিয়োগ করা হচ্ছে।’
সন্ত্রাসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শক্তহাতে এই সমাজিক ব্যাধিকে দমন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, তার সরকার বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ যেমন- শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতাদের এবং জনপ্রতিনিধিদের সমম্বয়ে সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। তার সরকার জনগণের মৌলিক চাহিদাগুলো বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসাসেবার ব্যবস্থা করতে কঠোর পরিশ্রম করছে। খবর: বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম