কোনও আসনে একই দলের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমায় বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ২১:১৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২১:২২

কোনও আসনে একই দলের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমায় বাধা নেই সংসদ নির্বাচনে একই আসনে কোনও একটি রাজনৈতিক দলের প্রাথমিক মনোনয়নে আইনত কোনও বাধা নেই। দলীয় মনোনয়ন পাওয়া সব প্রার্থীই দলের হয়ে একই আসনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগে দলের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়ে একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে জানিয়ে দিতে হবে। এক্ষেত্রে অন্যদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যাবে। গণপ্রতিনিধিত্ব আদেশ পর্যালোচনা করে ও সংশ্লিষ্টদের আলাপকালে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৫ নভেম্বর) ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে দুই শতাধিক আসনে দল মনোনীত প্রার্থীকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি আসনে একজন করে মনোনয়ন দিলেও কয়েকটিতে একাধিক প্রার্থীকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। একই আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার  ঘটনায় কোথাও কোথাও দুই প্রার্থীর সমর্থকদের হট্টগোলের ঘটনা ঘটেছে। এসব আসনে কে দলের চূড়ান্ত প্রার্থী হবেন, তা নিয়ে প্রার্থী ও সমর্থকদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। একই আসনে একই দলের হয়ে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিলে সেক্ষেত্রে বাছাইয়ে উভয়ের প্রার্থিতা বাতিল হবে কিনা, সেই প্রশ্নও জন্ম নিয়েছে অনেকের মধ্যে।

বিষয়টি নিয়ে কথা হয় নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তাদের সঙ্গে। তারা জানান, গণপ্রতনিধিত্ব আদেশের আগের বিধান অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই দলের প্রার্থিকে তা নির্ধারণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে দিতে হতো। কিন্তু পরবর্তী সময়ে ওই বিধান সংশোধন করে প্রার্থিতা প্রত্যাহারের আগে দল থেকে চূড়ান্ত প্রার্থীকে সেটা জানাতে হবে। এক্ষেত্রে দল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রাথমিকভাবে একাধিক ব্যক্তি দলের হয়ে মনোনয়নপত্র জমা দিলে বাছাইয়ের সময়ে কারও প্রার্থিতাই বাতিল হবে না। তবে, দল থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বা সমমর্যাদার কর্তকর্তার স্বাক্ষরে দলের চূড়ান্ত মনোনয়ন কাকে দেওয়া হয়েছে, সেটা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দিতে হবে। এরফলে দলের মনোনয়ন পাওয়া অন্যান্য প্রার্থির প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে ওইসব ব্যক্তির প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করারও প্রয়োজন হবে না।

এক্ষেত্রে আরপিওতে ১৬ (২) বলা হয়েছে ‘কোনও একটি আসনে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে ওই দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমমর্যাদার একজনের স্বাক্ষরিত লিখিত নোটিশ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। স্বাক্ষরকারী ব্যক্তি নিজে বা তার মনোনীত প্রতিনিধি ওই নোটিশ জমা দিতে পারবেন। নোটিশে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম জানাতে হবে। তাহলে একই দলের অন্য প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়ে যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফরহার আহম্মদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে কোনও দলে একই আসনে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিলে আইনগত কোনও সমস্যা হবে না। অন্যান্য কারণে বাতিল না হলে এসব প্রার্থীর কারোই মনোনয়নের কারণে প্রাথমিক বাছাইয়েও প্রার্থিতা বাতিল হবে না। তবে, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগে দলের সিগনেটরি ব্যক্তির স্বাক্ষরে তাদের প্রার্থীকে তা জানাতে হবে।’ এক্ষেত্রে অন্যদের প্রার্থিতা অটোমেটিক বাতিল হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম