সংঘাত-রক্তপাতহীন ভোট চাই: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১২:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৩:৩৪

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং কার্যক্রমে বক্তব্য রাখছেন সিইসি সংঘাত ও রক্তপাতহীন ভোট করার আশাবাদ ব্যক্ত করেছেন কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন। আমরা চাই না সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনও সংঘাত হোক এবং সেখানে কোনও রকম রক্তপাত হোক অথবা প্রাণহানি হোক।’

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের শেষ দিনের ব্রিফিং কার্যক্রম উদ্বোধনকালে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আমরা সেটাকে মোকাবিলা করতে প্রস্তুতি গ্রহণ করেছি। নিরপেক্ষতা থাকতে হবে এবং ক্ষিপ্রতা থাকতে হবে। ধৈর্য্য সহকারে সমস্যাগুলো সমাধান করতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। আমরা চাই না সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনও সংঘাত হোক এবং সেখানে কোনও রক্তপাত বা প্রাণহানি হোক। এগুলোকে সামলানোর জন্য, দেখভাল করা আপনাদের দায়িত্ব। নির্বাচনের দিন, নির্বাচনের আগে ও পরে এই সময় আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকতে হবে। তাদের পরিচালনার দায়িত্বে আপনাদের থাকতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিনটা আপনাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অনেক সময় আপনাদের নানা কারণে উসকানিমূলক পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়। আপনাদের মিসগাইডের মধ্যে ফেলা হয়। সেসব অবস্থায় আপনাদের বুদ্ধিমত্তা, দক্ষতার মাধ্যমে আসলে অবস্থা বুঝতে হবে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কোনও ঘটনা সত্য বা মিথ্যা তা আপনাদের বুঝতে হবে। আধুনিক এই যুগে কেন্দ্র, প্রিজাইডিং অফিসার, আপনাদের সহকর্মী যারা থাকবেন তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ থাকতে হবে। যাতে তাৎক্ষণিকভাবে সেই এলাকার অবস্থা জানতে পারেন।’

সিইসি বলেন, ‘আমি জানি রাজনৈতিক ব্যক্তিত্বরা আপনাদের কখনও বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলবেন না। তাদের ওপর আস্থা রাখবেন এবং তাদের কথা শুনতে হবে। কখনও ধৈর্যচ্যুত হলে চলবে না। কোনও বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়লে সহনশীল থাকতে হবে এবং বুঝে, জেনে, শুনে অ্যাকশনে যেতে হবে। চরম অ্যাকশন যেটা বলা হয়, সেটাকে যতদূর পারেন আপনারা নিজেদের বিবেচনায় নিয়ন্ত্রণ যদি করতে পারেন তাহলে পরিবেশ পরিস্থিতি শান্ত হবে।’

সিইসি আরও বলেন, ‘আচরণবিধি ভালোভাবে রপ্ত করবেন। আচরণবিধি প্রয়োগ করতে গিয়ে এমন কোনও কাজ করবেন না, যাতে একটা নিয়ন্ত্রণহীন পরিস্থিতি সৃষ্টি হয়। বারবার বলি, আপনারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা আমরা নির্বাচন করবো। নির্বাচন উঠিয়ে নিয়ে আসবো। সেখানে সেই পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই দায়িত্বটুকু আপনাদের পালন করতে হবে। দক্ষতার সঙ্গে, জ্ঞান অর্জনের মাধ্যমে এবং আচরণবিধি ও আইনের মাধ্যমে তা করতে হবে।’

/ইএইচএস/এসটি/এমওএ
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম