যে ৬ আসনে ইভিএমে ভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১৭:৪৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৮:২৭

 

ইভিএম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করে এসব আসন চূড়ান্ত করা হয়েছে। আসন ছয়টি হলো ঢাকা-৫, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।

আগে থেকে তৈরি তালিকায় থাকা ৪৮ আসনের মধ্য থেকে এ ছয় আসন চূড়ান্ত করা হয়েছে সোমবার (২৬ নভেম্বর)।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটির সাতটি আসন থেকে একটি, উত্তরের সাতটি থেকে একটি, চট্টগ্রামের তিনটির মধ্যে একটি, অন্যান্য ১০ সিটি করপোরেশনের মধ্যে দুটি, এবং দেশের শহর ও পৌর এলাকার একটি আসন বেছে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ইভিএম ব্যবহারে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ইভিএম আমরা পেয়ে যাবো। এরপর কমিশনে ডেটা ইনপুট দেওয়া হবে।’
অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সেনাবাহিনীর সিগন্যাল কোর এবং কমিশনের টেকনিক্যাল পারসনদের দিয়ে ইভিএম ব্যবহার করা শেখানো হবে। যেসব কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হবে সেসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ইভিএমে ভোট নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে।’

ইভিএমে ভোটগ্রহণের তালিকায় থাকা আসনগুলো ছিল ঠাকুরগাঁও-১, দিনাজপুর-৩, নীলফামারী-২, লালমনিরহাট-৩, রংপুর-৩, গাইবান্ধা-২, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-৫, রাজশাহী-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, খুলনা-২, খুলনা-৩, সাতক্ষীরা-২, ভোলা-১, বরিশাল-৫, টাঙ্গাইল-৫, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-৪, ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৩, ঢাকা-১৪, ঢাকা-১৫, ঢাকা-১৬, ঢাকা-১৭, ঢাকা-১৮, গাজীপুর-২, নরসিংদী-১, নরসিংদী-২, নারায়ণগঞ্জ-৪, নারায়ণগঞ্জ-৫, ফরিদপুর-৩, মাদারীপুর-১, সিলেট-১, কুমিল্লা-৬, ফেনী-২, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১০ এবং চট্টগ্রাম-১১।
নির্বাচন কমিশন আগামী ২৮ নভেম্বর দৈবচয়নের সিদ্ধান্ত নিয়েছিল। তবে দুদিন এগিয়ে সোমবার সেটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনে সম্পূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সিটি করপোরেশন এবং জেলা সদর সংশ্লিষ্ট ৪৮ আসনের মধ্যে থেকে দৈবচয়নের মাধ্যমে ওই ৬টি আসন নির্ধারণ করা হবে। সোমবার বিকাল ৫টায় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম