মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৭ জনের বেশি নয়: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ১৭:২২আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৭:২৫

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় কোনও ধরনের শোডাউন করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘কোনও প্রার্থী ৫ থেকে ৭ জনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।’

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব তথ্য জানান।

নির্বাচনি আচরণবিধির প্রসঙ্গ তুলে ইসি সচিব বলেন, ‘রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনও প্রার্থী বাস ও ট্রাক মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মশাল মিছিলসহ কোনও ধরনের শোডাউন করতে পারবেন না। ইতোমধ্যে মনোনয়মপত্র জমা দেওয়ার আগে কোনও কোনও স্থানে এধরনের শোডাউনের তথ্য আামরা পেয়েছি। আমরা রির্টানিং অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, এগুলো প্রতিহত করা এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘কোনও প্রার্থী বা তার সমর্থিত কেউ হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না। হেলিকপ্টার ব্যবহার করে কেউ লিফলেট বা প্রচারপত্র ছড়াতে পারবেন না। তবে রাজনৈতিক দলের প্রধান নির্বাচনি কাজে হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন।’

রির্টানিং অফিসারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা নেই দাবি করে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘আমরা জনপ্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়ে জানিয়েছি, তারা যেনো কেউ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ না করেন। রিটার্নিং কর্মকর্তারাও যেনো কারও ব্রিফে অংশ না নেন। তবে   আমরা রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যমে কথা না বলার বিষয়ে কোনও চিঠি দেইনি। এই বিষয়টি ভুল বোঝাবুঝি হয়ে থাকলে আমরা তাদের বলে দেবো এবং প্রয়োজনে আবার চিঠি দেবো।’

খালেদা জিয়ার মনোনয়নপত্রের বিষয়ে তিনি বলেন, ‘উনার মনোনয়নের বিষয়টি আইনি বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’

ফেসবুকে নির্বাচনি প্রচারণায় ইসির কিছু করণীয় নেই জানিয়ে ইসি সচিব বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচারণার বিষয়ে আমরা কিছুই বলিনি, এটা আচরণবিধিতে আনার সুযোগ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় যেনো অপপ্রচার না হয় এই নির্দেশনা আমরা দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনও সংসদ সদস্য সংসদের স্টিকার ব্যবহার করে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না এবং নির্বাচনি এলাকায় যেতে পারবেন না। কোনও মন্ত্রীও মনোনয়নপত্র জমা দিতে চাইলে তাকে পতাকা নামিয়ে ব্যক্তিগত গাড়িতে করে যেতে হবে।’

 

 

/ইএইচএস /এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম