একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে অনলাইনে মনোনয়নপত্র জমা পড়েছে মাত্র একটি। মনোনয়নপত্রটি জমা দিয়েছেন আজমিরা সুলতানা। তিনি ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড ও সাভারের কাউন্দিয়া ইউনিয়ন) নম্বর আসন থেকে প্রার্থী।
বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মনোনয়নপত্র জমা নেওয়া শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম এ তথ্য জানিয়েছেন।
কে এম আলী আজম বলেন, ‘আমরা অনলাইনে মাত্র একটি মনোনয়নপত্র জমা পেয়েছি। আমরা রিসিভ করার নোটিশও পাঠিয়ে দিয়েছি। এই প্রার্থীর কোনও দলীয় পরিচয় পাওয়া যায়নি।’








