বেসরকারি শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট-বৈশাখী ভাতার আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৯:৩১

বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার আদেশ জারি করেছে সরকার।  এর আগে বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের ইনক্রিমেন্টের আদেশ জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আলাদা আদেশ জারি করে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২৭ নভেম্বর  এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ২৯ নভেম্বর স্বাক্ষরিত  আদেশে বলা হয়,  জুন মাসের বেতনের পাঁচ শতাংশ হারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। গত ৩০ জুন যাদের চাকরি ছয় মাস হয়েছে, তারা এই ইনক্রিমেন্ট পাবেন। বেতন বৃদ্ধি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা সংক্রান্ত বিষয়ে আদেশে বলা হয়, গত ৩০ জুনের মাসিক বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাবেন। ভাতা কার্যকর হবে বাংলা ১৪২৬ সাল থেকে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম