ইরান থেকে ফিরলেন পাচার হওয়া আরও ১২ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ২০:০৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২০:২২

ইরান থেকে ফিরলেন পাচার হওয়া আরও ১২ জন

ইউরোপের প্রলোভন দেখিয়ে তুরস্ক নিয়ে যাওয়ার সময় ইরানে আটক হওয়া আরও ১২ জন দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, ইউরোপে নিয়ে যাওয়ার কথা বলে তাদের তুরস্কে নেওয়ার পথে ইরান পুলিশ তাদের আটক করে জেলে পাঠিয়ে দেয়।

ফিরে আসা কর্মীরা জানান, ইউরোপে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে দালালেরা তাদের ইরানে নিয়ে যায়। তাদের যাওয়ার কথা ছিল তুরস্কে। কিন্তু আজারবাইজান-তুরস্ক সীমান্তে পুলিশ তাদের আটক করে। এরপর ইরান পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর দেশে ফিরেন তারা।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন বলেন, ‘তাদের তুরস্ক দিয়ে ইউরোপে পাচারের চেষ্টা করা হয়েছিল। তারা দীর্ঘদিন জেলে থাকার পর আজ দেশে ফিরেছেন।’

উল্লেখ্য, এ নিয়ে ইরান থেকে ফিরলেন পাচারের শিকার ৩২ জন। এর আগে গত ১৫ নভেম্বর ৮ জন এবং ১১ নভেম্বর ইরানে আটক ১২ জন বাংলাদেশি দেশে ফিরেন। তাদেরও একই পথে ইউরোপে নিয়ে যাচ্ছিল দালালচক্র।

/এসও।/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম