বিমানবন্দর সড়ক ছেড়ে একপাশে অবস্থান নিয়েছে সাদবিরোধীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৬:৪০আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫

বিমানবন্দর সড়কে যান চলাচল শুরু

তাবলিগ জামাত নিয়ে দু’পক্ষের দিনভর সংঘর্ষের পর শনিবার (১ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে বিমানবন্দর সড়ক ছেড়ে দিয়েছে সাদ বিরোধীরা। এর ফলে বিমানবন্দর সড়কের উভয় পাশে যান চলাচল শুরু হয়েছে। তবে এখনও বিমানবন্দর গোল চত্বরের একপাশে তারা অবস্থান নেওয়ায় সেখানে ধীরগতিতে যান চলাচল করছে।

তাবলিগ জামাতের সাদ অনুসারীদের ডাকা জোড় ইজতেমা ঠেকাতে সাদ বিরোধীরা আজ সকাল থেকে রাজধানীর বিমানবন্দর, আব্দুল্লাহপুরসহ টঙ্গীর বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে এবং আশেপাশের সড়কগুলোসহ ইজতেমা ময়দানে অবস্থান নেয়।  এসময় মাওলানা সাদপন্থীদের সঙ্গে বিরোধী সমর্থকদের সংঘর্ষে  একজন নিহতসহ শতাধিক আহত হন। তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী জানান, যান চলাচল করছে। তবে দুপাশেই অতিরিক্ত মানুষ থাকায় কিছুটা ধীরগতি রয়েছে।

বিমানবন্দর সড়ক ছেড়ে একপাশে অবস্থান নিয়েছে তাবলিগ জামাতের সাদ বিরোধী অংশ

এদিকে বিমানবন্দর গোল চত্বরের পাশে অবস্থান করে আন্দোলন করছে সাদ বিরোধীরা। এখানে সাদ বিরোধী সমর্থকরা ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত মুরুব্বিদের কোনও সিদ্ধান্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

বিমানবন্দর চত্বরের পাশে সাদবিরোধী জমায়াতে মুফতি মিজানুর রহমান বলেন, বিকাল ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে  জামাতের মুরুব্বিরা বৈঠক করবেন। ওই বৈঠকে যে সিদ্ধান্ত হবে আমরা সেটি মেনে নেববো এর বিপরীত কিছু করবো না। টঙ্গীর সংঘর্ষে আহত নিহত হয়েছে কিনা জানতে চাইলে তিনি দাবি করেন, সাদ পন্থীদের আক্রমণে শতশত মুসলমান ভাই আহত হয়েছে। তারা ঢাকা মেডিক্যাল কলেজ, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও মাদ্রাসায় চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, যেভাবে আমাদের ওপর সাদপন্থীরা আক্রমণ করেছে সেখানে আহত-নিহত হওয়াটাই স্বাভাবিক।

/এসজেএ/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম