তাবলিগের দুই পক্ষের সংর্ঘষের বিচার বিভাগীয় তদন্তের দাবি মাসঊদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৮, ০১:২৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০১:২৯

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ তাবলিগ জামাতের দুই পক্ষের সংর্ঘষের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘ইসলাম কখনোই এ ধরনের লাঠালাঠি, মারমুখী তাবলিগের কাজ সমর্থন করে না। এটা কখনো তাবলীগের কাজ হতেই পারে না।’

শনিবার (১ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘টঙ্গী ময়দান নিয়ে এ রকম নির্মম লড়াই কেউ কামনা করে না। টঙ্গীর এই নির্মম হতাহতের ঘটনার সঙ্গে যে বা যারাই অথবা যেই দল বা মতের লোকই জড়িত থাকুক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। তাবলিগের কাজ সরাসরি নবীওয়ালা কাজ। প্রিয় নবীজী হযরত মুহাম্মদ (সা.) উম্মতের উপর দাওয়াত ও তাবলিগের যে দায়িত্ব দিয়ে গেছেন তা পালনে এ রকম লাঠালাঠির তো কোনও সুযোগ নেই। এ ধরনের জঘন্য অন্যায় ও অস্বাভাবিক প্রক্রিয়া কখনোই ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে না।’

ধৈর্য ও সংযমের আহ্বান জানিয়ে মাসঊদ বলেন, ‘দ্বীনের দায়ীদের সবচেয়ে বেশি সহনশীল হতে হয়। ধৈর্য ও সংযমের এখনই সবচেয়ে বড় সময়। পারস্পরিক সংঘাতের মাধ্যমে ইলায়ে কালিমাতুল্লাহর কাজ সম্ভব নয়।’

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম