কাল থেকে সোশ্যাল মিডিয়া নজরদারি করবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৮, ১৭:২৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৮:৪২

 সোমবার থেকে সোশ্যাল মিডিয়া নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২ নভেম্বর) নির্বাচনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘সোশ্যাল মিডিয়া যেন নির্বাচনককেন্দ্রিক ব্যবহার না হয়। কোনও প্রোপাগান্ডা যেন কেউ না চালাতে পারে, এজন্য প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। আমরাও আগামীকাল (সোমবার)  থেকে মনিটরিং করবো। এ জন্য আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে একটি নিজস্ব মনিটরিং টিম করা হবে।’

কেউ যদি প্রোপাগান্ডা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘এক্ষেত্রে আমরাও দেখবো, ওরাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যেন নির্বাচন নিয়ে কোনও ফেক নিউজ না করতে পারে, তা প্রচার করা হবে। জাতীয়-আন্তর্জাতিকভাবে কেউ যেন ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেবো।’

এর আগে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসি সচিবের সঙ্গে বৈঠকে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট সংস্থা, দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম