মন্ত্রিসভার শেষ বৈঠক আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৭

মন্ত্রিসভার বৈঠক শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক আজ সোমবার (৩ ডিসেম্বর)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুর ১২টায় এই সভা অনুষ্ঠিত হবে। এটি সরকারের ২০২তম মন্ত্রিসভার বৈঠক। একইসঙ্গে এটি বর্তমান বছরের ৩৫তম বৈঠক।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজও শেষ হয়েছে। ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। বিদ্যমান সরকারে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরিক জাতীয় পার্টির (এরশাদ) তিনজন, জাতীয় পার্টির (জেপি) একজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন এবং ওয়ার্কার্স পার্টির একজন মন্ত্রিসভায় রয়েছেন।

বর্তমান সরকারের মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন আইন-২০১৮, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮, শ্রম আইন-২০১৮, স্বর্ণ নীতিমালা, অনলাইন নীতিমালা ইত্যাদি উল্লেখযোগ্য আইন অনুমোদন করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টানা দুই মেয়াদে ক্ষমতায় রয়েছে। 

/এসআই/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম