প্রশ্নবিদ্ধ নির্বাচন করে সম্ভ্রম খোয়াতে চাই না: মাহবুব তালুকদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ১৩:২৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৪:২৪

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার একাদশ সংসদ নির্বাচনকে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়ানোর নির্বাচন বলে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘এবারের নির্বাচন আত্মমর্যাদা সমুন্নত রাখার নির্বাচন। বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়ানোর নির্বাচন। কাজেই প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কিছুতেই আমাদের সম্ভ্রম খোয়াতে পারি না।’

সোমবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার নির্বাচনি কর্মকর্তাদের নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ব্যর্থ হলে নির্বাচনও ব্যর্থ হবে। আপনারা সফল হলে, সমগ্র জাতি সাফল্যে উদ্ভাসিত হবে।’

তিনি বলেন, ‘আগে এদেশে তত্ত্বাবধায়ক, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক ও দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এবারই প্রথম একটি পূর্ণাঙ্গ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা ধারাবাহিকতার ঐতিহ্য সৃষ্টি করতে যাচ্ছি। এ জন্য আমরা এই নির্বাচনকে ভিন্নভাবে প্রবাহিত হতে দিতে পারি না।’

নির্বাচনি কর্মকর্তাদের হুঁশিয়ার করে এই কমিশনার বলেন, ‘ভোটকেন্দ্রের সকল অনিয়ম রোধ, শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগের ক্ষমতা আপনাদের দেওয়া হয়েছে। আপনাদের দায়িত্ব পালনে কোনও শিথিলতা বরদাশত করা হবে না। মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে সৈনিকের মতো আপনাদের সম্মুখ সমরেও সাফল্যের কোনও বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ ইতিহাসের এক সোনালি অধ্যায় রচনা করবে। সেই সোনালি অধ্যায়ের রূপকার আপনারা। জাতির এই ক্রান্তিলগ্নে আপনারা এক মহান দায়িত্ব লাভ করেছেন। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে আপনাদের অবদান জাতির ইতিহাসে গৌরবগাথা হয়ে থাকবে। আমরা শুধু দেশবাসী নয়, বিশ্ববাসীর নজরদারির সামনে। আমাদের প্রতিটি কার্যকলাপ, প্রতিটি পদক্ষেপ সবাই প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করছেন।’

/ইএইচএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম