আ. লীগ ও বিএনপিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ইশতেহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:১০

 

আ. লীগ ও বিএনপিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ইশতেহার একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা রাজনৈতিক দলগুলোকে জানাতে ৪৫ দাবি সম্বলিত একটি ইশতেহার তৈরি করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ‘তারুণ্যের ইশতেহার ভাবনা ২০১৮’ শীর্ষক এ ইশতেহারটি এরই মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

তারুণ্যের ইশতেহার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ইশতেহার নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে গেছেন। আর আমি বিএনপি কার্যালয়ে এসেছি।’ গণফোরামকেও ইশতেহার দেওয়া হবে বলে তিনি জানান।

ইশতেহারে থাকা উল্লেখযোগ্য দাবিগুলো হলো:

১. তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার আনতে হবে।

২. চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। সকলের জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।

৩. চাকরির আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করতে হবে।

৪. শিক্ষায় জিডিপির ৫ ভাগ বা জাতীয় বার্ষিক বাজেটের ২০ ভাগ বরাদ্দ দিতে হবে।

৫. বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে।

৬. প্রশ্ন ফাঁসবিরোধী সেল গঠন করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে।

৮. প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে

৯. বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০ ভাগ গবেষণায় দিতে হবে। যার ৬ ভাগ শিক্ষকদের জন্য এবং ৪ ভাগ হবে ছাত্রদের জন্য।

১০. শিক্ষক নিয়োগে ৮০ ভাগ নম্বর লিখিত পরীক্ষায় এবং ২০ ভাগ নম্বর মৌখিক পরীক্ষায় রাখতে হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনের সামনে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’ অনুষ্ঠানে এ দাবিগুলো ঘোষণা করা হয়।

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম