ট্রেড ইউনিয়নের বিধান রেখে ইপিজেড শ্রম আইনের চূড়ান্ত অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৫২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০০

মোহাম্মদ শফিউল আলম (ছবি:সংগৃহীত) ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত হয়। পরে বিকাল ৫টার দিকে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘ট্রেড ইউনিয়ন বা শ্রমিকদের এই সংগঠনের নাম হবে শ্রমিককল্যাণ সমিতি। এই সমিতির গঠনতন্ত্র শ্রমিকরা নিজেরাই বানাবেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ গত ১৩ বছর ধরে এই আইনটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। শ্রম আইন-২০০৬, আইএলও, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার সঙ্গে পরামর্শের পর সমন্বয় করে এই আইনটি করা হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিবের দেওয়া তথ্য মতে, এ আইনে যে বিধান রয়েছে তা হলো—

১. এই আইনের মূল বিষয় হলো- শ্রমিকদের ২০ শতাংশ সম্মতি দিলেই শ্রমিক সংঘ করা যাবে।

২. বেপজার পাশাপাশি শ্রম পরিদফতরের পরিদর্শকরাও এই কারখানা পরিদর্শন করতে পারবেন। আগে শুধু বেপজার পরামর্শকরাই ইপিজেডের কারখানা পরিদর্শন করতে পারতেন।

৩. ইপিজেডের অভ্যন্তরে স্থাপিত শিল্প কারখানায় শ্রমিকদের কোনও দাবি আদায়ের ক্ষেত্রে ধর্মঘট বা আন্দোলন-সংগ্রাম করার প্রয়োজন হলে দুই-তৃতীয়াংশ শ্রমিকের সম্মতি থাকলেই চলবে। এর আগে আরও বেশি শ্রমিকের সম্মতি লাগতো।

৪. কারখানায় চাকরি করা অবস্থায় কোনও শ্রমিকের ৬০ বছর পূর্ণ হলে, তার চাকরি জীবনের প্রতি বছরের জন্য ৪৫ দিনের বেতনের হিসাবে টাকা পাবেন। আগে শ্রমিকরা এখানে ৩০ দিনের বেতনের সমান টাকা পেতেন।

উল্লেখ্য, আজকের বৈঠকটি বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। এটি বর্তমান সরকারের ২০৩ তম বৈঠক। একইসঙ্গে এটি এ বছরের ৩০তম বৈঠক।


/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম