মামা সিইসি’র সঙ্গে দেখা করলেন ভাগ্নে আ. লীগ প্রার্থী শাহজাদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫১

নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি এস এম শাহজাদা পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা সোমবার (৩ ডিসেম্বর) তার মামা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে নির্বাচন কমিশন ভবনে দেখা করেছেন। তবে ব্যক্তিগত কারণে তিনি দেখা করতে এসেছিলেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন এসএম শাহজাদা।
তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের মা অসুস্থ। তার ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশন নিয়ে এসেছি। সেটি দিয়েই চলে এসেছি। আর কোনও কাজ ছিল না।’
আপনি কি সিইসি মহোদয়ের কাছে কোনও সহযোগিতা চেয়েছেন জানতে চাইলে এস এম শাহজাদা বলেন, ‘প্রশ্নই ওঠে না। এটা যেভাবে আছে সেই নিয়মেই চলবে। এতে আমার সহযোগিতা চাওয়ার কী আছে।’
আপনার প্রার্থী হওয়ার ব্যাপারে সিইসির সম্মতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনের বিষয়ে তার সঙ্গে কোনও কথা হয়নি। নির্বাচন আমার ব্যক্তিগত ব্যাপার। তিনি কি করছেন, আমি কোথায় কী করছি—এটাতো খোঁজ রাখার ব্যাপার না। আমি তো তার পরিবারের অংশ না। আমি আত্মীয়, কিন্তু তার পরিবারের অংশ না।’
নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সিইসির থেকে কোনও বিরোধিতা আসেনি বলেও জানান তিনি।
জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে অন্য এক প্রশ্নের জবাবে এস এম শাহজাদা বলেন, ‘আমি যা আশা করেছিলাম তার থেকে পরিস্থিতি অনেক সুন্দর। শতভাগ আশবাদী জয়ের ব্যাপারে। পরিবর্তন মানুষের মনের ভেতরে আছে, তারা পরিবর্তন চায় সেটা আমি সিইসির ভাগ্নে বলে না। মানুষের চাওয়া ছিল। নির্বাচন যেন সুষ্ঠু হয়। সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে দেশটা পরিচালিত হয়।’

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম