‘সুসরকার গঠনে গুরুত্ব থাকবে বিএনপির ইশতেহারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯



‘সুসরকার গঠনে গুরুত্ব থাকবে বিএনপির ইশতেহারে’ বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, তাদের ইশতেহারে গুরুত্ব থাকবে সুসরকার গঠনের। বিএনপি যদি সরকার গঠন করে সেটা হবে সুসরকার।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘নির্বাচনের ইশতেহার’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের দেশে ইশতেহার এত দেরিতে দেওয়া হয়। ইশতেহার তো মানুষ নির্বাচনের আগে বিবেচনা করবে, পর্যালোচনা করবে কতটা মানুষের পক্ষে যায়, কতটা যায়নি। এগুলা বিবেচনা করে মানুষ ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এর কারণ আমি মনে করি, প্রধান রাজনৈতিক দলগুলো মনে করে, আমি যদি আগে বলে দিই, তাহলে অন্যরা আমারটাকে আপডেট করে ফেলবে। এই ধরনের মানসিকতার মধ্যে থেকে অনেক সময় ইশতেহার আগে প্রণয়ন করা যায় না। এই বিষয়টি যদি বছরজুড়ে থাকতো, এই ভাবনাগুলো যদি প্রতিবারই একটা বলার উদ্যোগ থাকতো, তাহলে কিন্তু পাঁচ বছর পর একটা ইশতেহারের ওপর নির্ভর করতে হতো না। একটি রাজনৈতিক দলকে কেন পাঁচ বছরের শেষে গিয়ে কেন চিন্তা করতে হবে? প্রতি বছরই ইশতেহার বাস্তবায়নে কাজ করা উচিত।’
তিনি বলেন, ‘আমরা ইশতেহারে গুরুত্ব যেটা দিতে চাই সেটা হলো আমরা যদি সরকার গঠন করি সেটা হবে সুসরকার। সুসরকার প্রতিষ্ঠা করতে হলে তার আগে দরকার সুরাজনীতি। বর্তমানে যে রাজনীতি চলছে, কাদা ছোড়াছুড়ি কিংবা ব্লেম গেমের রাজনীতি চলছে, কত বাজেভাবে একে অপরকে দমন করা যায়—এই জিনিসগুলো সুরাহার আবহাওয়া ফিরিয়ে আনতে চাই।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় ড. আসাদুজ্জামান রিপনসহ বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপ কমিটির সদস্য ড. সেলিম মাহমুদ, জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটি ও ইশতেহার কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিল।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

/এসও/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম