ইসির কাছে নিরাপত্তা চেয়েছেন আমানউল্লাহ আমানের ছেলে অমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি (ফাইল ছবি: সংগৃহীত) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রার্থী হিসেবে নিরাপত্তা চেয়েছেন। নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কাবোধ করায় নির্বাচন কমিশনের (ইসি) কাছে মঙ্গলবার তিনি এক চিঠিতে নিরাপত্তা চেয়ে আবেদন করেন।

অমি ঢাকা-২ আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবরে লেখা আবেদনে ইরফান ইবনে আমান বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ করা হয়েছে। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতার আশঙ্কা বোধ করছি। তাই আমার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশ নিয়োগ চাই।’

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।

/ইএইচএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান