হজ চুক্তির জন্য ১১ ডিসেম্বর সৌদি আরব যাচ্ছে প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৯:২০

হজ (ছবি: ইন্টারনেট থেকে) ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ২০১৯ সালের হজ চুক্তির জন্য পাঁচ সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে সৌদি আরবে। আগামী ১১ ডিসেম্বর তাদের সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। ১৩ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় এ হজ চুক্তি সম্পন্ন করা হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, এরইমধ্যে ২০১৯ সালের হজ নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। আগামী জানুয়ারিতে এ নীতিমালা অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন, মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নূরী, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সায়িদ ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন তাসলিম। এছাড়া, তাদের সফরসঙ্গী হচ্ছেন, ধর্মমন্ত্রীর স্ত্রী বেগম নুরুন্নাহার, মেয়ে ফাতেমা তুজ জোহরা, সচিবের স্ত্রী সালমা সুলতানা ও যুগ্ম সচিবের (হজ) স্ত্রী কাজী উম্মে সালমা।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম