১৩ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:০৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০

জাতীয় স্মৃতিসৌধ (ফাইল ছবি) আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্ব সাধারণের প্রবেশ বন্ধ থাকবে। মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই পদক্ষেপ নেওযা হয়েছে। এক তথ্য বিবরণীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

পৃথক তথ্য বিবরণীতে বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধে ফুলের বাগানের যাতে কোনো ধরনের ক্ষতি সাধিত না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বিজয় দিবস ২০১৮ উপলক্ষে ঢাকার গাবতলী এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোনও ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না) পোস্টার, ব্যানার এবং ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে এবং রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান