নিরাপত্তা সহযোগিতায় বাংলাদেশের সমর্থনের প্রশংসায় মার্কিন জেনারেল

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪৪

মার্কিন জেনারেল জাতিসংঘ শান্তি রাক্ষায় বাংলাদেশ সেনাবাহনীর নেতৃত্ব এবং অংশগ্রহণ আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে প্রশংসিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড ব্যুরোর উপ-প্রধান লেফটেন্ট জেনারেল ড্যানিয়েল আর হোকানসন। তিনি বলেন, জাতিসংঘ শান্তি মিশনে নিয়োজিত বাংলাদেশের ৭ হাজার সেনা ও পুলিশ সারা বিশ্বে নিরাপত্তা নিশ্চিত করায় এবং চিকিৎসা সেবা ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছে।

সশস্ত্র বাহিনী দিবস পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তি এসব কথা বলেন। তিনি বলেন, ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর আশ্রয় প্রদান ও তাদেরকে সব ধরনের মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ অবশ্যই প্রশংসার দাবি রাখে। বুধবার বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
বাংলাদেশের ৪৭তম সশস্ত্র বাহিনী দিবস পালন উপলক্ষে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন জেনারেল হোকানসন গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন।
মার্কিন আর্মি রিজার্ভের উপ-প্রধান এসি রোপার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পেন্টাগনের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ডিফেন্স অ্যাটাসে ব্রিগেডিয়ার মঈনুল হাসানও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে হোকানসন ঢাকা- ওয়াশিংটন নিরাপত্তা সহযোগিতা এবং বিশেষ করে ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন ন্যাশনাল গার্ডের মধ্যে সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করছি। আমরা একে অন্যের কাছ থেকে শিখছি এবং পারস্পরিক অভিজ্ঞতা শেয়ার করছি। অঞ্চলে ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশে সংঘর্ষ বৃদ্ধির ফলে সৃষ্ট কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি বাহিনী এক সঙ্গে অধিক শক্তিশালি।’
তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা সহযোগিতা নিভর্র করছে আমাদের মধ্যে সমঝোতা এবং দুদেশের জনগণের মধ্যে বন্ধুত্বের ওপর। হোকানসন শুধু  বাংলাদেশের প্রতিরক্ষা এবং নিরপত্তার ক্ষেত্রেই নয়, সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।’
বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, ‘সশস্ত্র বাহিনী নিয়ে বাংলাদেশ গর্বিত। মহান মুক্তিযুদ্ধের সময়ে তাদের আত্মত্যাগ ও অবদান অতুলনীয়। বাংলাদেশ সেনাবাহিনী যেকোনও প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুজনিত দুর্যোগকালে অবিস্মরণীয় মানবিক সহায়তা প্রদান করে থাকে।’
তিনি বলেন, বাংলাদেশ ও মার্কিন সহযোগিতায় দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ, চোরাচালান ও মানবপাচার এবং মাদক চোরাচালান বন্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশেষ অবদান রাখছে।  বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে।
অনুষ্ঠানে দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে রাষ্ট্রদূত ব্রিগেডিয়ার জেনারেল মঈনুল হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসের উল্লেখযোগ্য অনুষ্ঠানের অংশ বিশেষ স্ক্রিনে দেখানো হয় এবং দিবসটি উপলক্ষে একটি কেক কাটা হয়। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক