শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ: স্পিকার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:০৫

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির রাষ্ট্রদূত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। বুধবার তার কার্যালয়ে ইতালির বিদায়ী রাষ্ট্রদূত মারিও পালমার সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বিনিয়োগ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এ সময় তিনি এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।
মারিও পালমা বলেন, বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এদেশে কর্মজীবনে অনেক সুখকর দিক বাংলাদেশের কথা স্মরণে করিয়ে দেবে। এ সময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। খবর বাসস।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক