ইসি’কে নিজেদের সক্ষমতা জানালো র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ২০:০৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:০৫

ইসি’কে নিজেদের সক্ষমতা জানালো র‌্যাব নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে নিজেদের সক্ষমতার কথা জানিয়েছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা এই বাহিনী তাদের সক্ষমতা ও নির্বাচনে কোন ধরনের দায়িত্ব পালন করতে পারবে তা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করে। র‌্যাবের সক্ষমতায় ইসি সন্তোষ প্রকাশ করেছে।
নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার বিকালে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে র‌্যাব ছাড়াও আনসার, কোস্টগার্ড ও বিজিবির প্রতিনিধিরা অংশ নেন।
জানা গেছে, বৈঠকে এসব বাহিনী তাদের দায়িত্ব ও বাজেট নিয়েই বেশি আলোচনা করেন। বৈঠকে র‌্যাবের পক্ষ থেকে ‘পাওয়ার পয়েন্ট উপস্থাপন’ করা হয়। এতে এই বাহিনীর মোট সদস্য, কীভাবে তারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন- এসব বিষয় তুলে ধরা হয় এবং র‌্যাবের সক্ষমতা জানানো হয়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাতদিন র‌্যাব মোতায়েনের কথা থাকলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া-আসায় আরও তিনদিন তাদের মাঠে থাকতে হবে বলে জানানো হয়। এর ফলে এই বাহিনী সাতদিনের পরিবর্তে ১০ দিনের অবস্থান হিসেবে তাদের বাজেট চাহিদা উপস্থাপন করে।
এ বিষয়ে বৈঠকে অংশ নেওয়া ইসির এক কর্মকর্তা বলেন, ‘কমিশন র‌্যাবের সক্ষমতা জানতে চেয়েছেন। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। র‌্যাব তা কমিশনকে অবহিত করেছে। অন্য বাহিনীও তাদের কী পরিমাণ ফোর্স আছে, নির্বাচনে তারা কত সংখ্যক সদস্য মোতায়েন করতে পারবে তা ইসিকে জানিয়েছে।’
জানা গেছে, বৈঠকে র‌্যাব নির্বাচনে ৫১ কোটি ৬২ লাখ ৬ হাজার ৩৩০ টাকা বরাদ্দের চাহিদা দিয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আগে ৫৮ কোটি টাকার বাজেট দিলেও তা সংশোধন করে এখন ৭২ কোটি টাকা চেয়েছে।
অপরদিকে আনসার বাহিনী আগে ৪৪৩ কোটি টাকা চাইলেও এখন ৩৮১ কোটি চেয়েছে। কোস্ট গার্ড আগে ১৫ কোটির মতো চাইলেও এখন তারা ৩ কোটি ৮৭ লাখ টাকার চাহিদা দিয়েছে। পুলিশ আগের মতো এবারও ৪২৪ কোটি টাকা চেয়েছে। এদিকে সশস্ত্র বাহিনী এখনও কোনও চাহিদা ইসিতে দেয়নি। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠকে এ বাহিনীটি তাদের চাহিদা জানাতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে মোট ২৩০ কোটি টাকার বাজেট হয়েছিল। এবার ৪৪০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে ইসির।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম