বিজয় দিবসে চিড়িয়াখানায় শিশুদের প্রবেশ ফি লাগবে না

বংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৯:৪২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

বাংলাদেশ সরকার আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশের  সরকারি (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ভুক্ত) সব চিড়িয়াখানায় শিশু (অনূর্ধ্ব ১৮ বছর বয়সী),  শিক্ষার্থী, এতিম ও প্রতিবন্ধীদের প্রবেশাধিকার ফ্রি ঘোষণা করা হয়েছে। তাদের চিড়িয়াখানায় প্রবেশ করতে কোনও ফি লাগবে না। তারা বিনামূল্যে দেশের সব সরকারি চিড়িয়াখানা পরিদর্শন করতে পারবে।
সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সভাপতিত্বে আসন্ন বিজয় দিবস পালনের প্রস্তুতি সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সভায় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সরকারি-আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে আলোকসজ্জাকরণ এবং মন্ত্রণালয়ের উদ্যোগে মৎস্য অধিদফতরের সম্মেলনকক্ষে “সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল-প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেওয়া হয়। 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম