শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রায়ের বাজার স্মৃতিসৌধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ২০:২৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৩৫

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রায়ের বাজার স্মৃতিসৌধ (ছবি: সাজ্জাদ হোসেন) একাত্তরের মুক্তিযুদ্ধে নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন ব্যানার টানানোর কাজ সম্পন্ন হয়।

এর আগে সকালে ধোয়ামোছার কাজ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের।

দুপুরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জহিরুদ্দিন জালাল (বিচ্ছু জালাল) বাংলা ট্রিবিউনকে জানান, দেশকে রাজাকার, আইএসআই ও জঙ্গিমুক্ত রাখতে আমাদের এবার বিভিন্ন ধরনের প্রচারণা থাকবে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিটিটে মোমবাতি প্রজ্জ্বলন এবং শুক্রবার সকাল ছয়টায় বিচ্ছু বাহিনীর কর্মসূচি শুরু হবে।

স্মৃতিসৌধ এলাকায় মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বিভিন্ন সংগঠনের প্রচারণা (ছবি: সাজ্জাদ হোসেন) আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাত্র দু’দিন আগে জাতিকে মেধাশূন্য করে দিতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলে এ দেশীয় রাজাকার-আলবদররা দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। সেই নির্মমতার স্মৃতি বহন করছে রায়ের বাজারের বধ্যভূমি।

স্মৃতিসৌধে রাত ১২টা ১মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া থাকবে অন্যান্য আয়োজন।

স্থানীয়রা জানান, প্রতি বছরই ডিসেম্বরের মাঝামাঝি রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি বেড়ে যায়। ১৪ ডিসেম্বর দিনটিকে ঘিরে কর্মসূচি শুরুর একদিন আগে থেকে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে আসে, বধ্যভূমির ইতিহাস জানতে। তবে এবার জাতীয় নির্বাচনের কারণে লোকজন কম।

/এসএমএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম