মিরপুরে ড. কামালের গাড়িবহর ও সমর্থকদের ওপর হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:২৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৫২

ড. কামালের সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে বের হওয়ার পথে জাতীয় ঐক্যফ্রন্টর নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে এই হামলার ঘটনা ঘটে। ছবি তোলা ও সংবাদ সংগ্রহের সময় অন্তত তিন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। ড. কামালের সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

প্রত্যক্ষদর্শীরা জানান,  বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থকে বের হওয়ার সময় শতাধিক যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ড. কামালের গাড়িবহরে হামলা চালায়। ওই যুবকরা এ সময় স্মৃতিসৌধে প্রবেশ করছিল। তাদের হামলায় ড. কামাল ও তার সঙ্গে থাকা অন্যান্য নেতাকর্মীদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ড. কামালের সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

হামলার ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক সাইফুল ইসলাম। এসময় তার ক্যামেরা সিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একুশে টেলিভিশন ও চ্যানেল আইয়ের দুই ক্যামেরাপারসন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা হামলা ঠেকাতে কোনও পদক্ষেপ নেয়নি। তবে কিছুক্ষণ পর হামলাকারীরা সরে গেলে ড. কামাল তার গাড়িবহর নিয়ে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। তবে এরপরও ড. কামালের সঙ্গে থাকা লোকজনকে পেটানো হয়। ড. কামালের সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

হামলার শিকার সাইফুল ইসলাম বলেন, ‘আমি ছবি তুলতে গিয়েছিলাম। তখন অতর্কিত আমাকে মারধর করে। পুলিশের কাছে সাহায্য চাইলে পুলিশ উল্টো আমাকে প্রশ্ন করে কেন ছবি তুলতে গেলেন?’ হামলার সময় পুলিশের ভূমিকা ছিল নিরব

মিরপুর দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে জানান, ‘বড় কোনও ঘটনা ঘটেনি। সকাল থেকে হাজার হাজার মানুষ বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন। এত মানুষের ভীরে একটু ধাক্কাধাক্কি হতে পারে। হয়তো কোনও পলিটিক্যাল কারণে। তবে যাই হোক দিন শেষে পুলিশ এটিরও তদন্ত করে দেখবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। এখানে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে।’

/সিএ/এসজেএ/আইএ/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম