‘ড. কামালের গাড়িতে হামলার বিষয়ে তদন্ত করে দেখা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:০৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২১:২৮

বিজয়ের পতাকা মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের গাড়িতে হামলা বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ‘বিজয়ের পতাকা’ শিরোনামে পতাকা মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে বেলা ১১ টার দিকে মানিক মিয়া এভিনিউ থেকে জাতীয় পতাকা মিছিল বের হয়। মিছিলটি জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা ঘুরে কৃষিবিদ ইনস্টিটিউটে এসে শেষ হয়। বিজয়ের পতাকা শীর্ষক এই মিছিলে শতশত মানুষ বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। 

বিজয়ের পতাকা মিছিল

স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। এই আচরণ তাদের (জাতীয় ঐক্যফ্রন্ট) ষড়যন্ত্রের একটি অংশ।’

গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির কোনও নেতাকর্মীকে নতুন করে কোনও মামলায় গ্রেফতার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করছে। তাদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশ সেসব তদন্ত করেই ব্যবস্থা নিচ্ছে।’

তিনি বলেন, ‘সংসদে দু’টি আসন নিয়ে যাওয়ার জন্য বিএনপি জামায়াতের সঙ্গ নিয়েছে। খুনি রাজাকারদের সঙ্গে তারা (বিএনপি) হাত মিলিয়েছে। এটা খুবই জঘন্য ব্যাপার।’

ছবি: সাজ্জাদ হোসেন

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম