ঢাবিতে বিজয়ের প্রথম প্রহরে মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ

ঢাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:১৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:১৯

বিজয় দিবসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজয় দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বেলে ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার (১৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজিত ‘রক্তে রাঙা বিজয় আমার-২০১৮’ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ের প্রথম প্রহর উদযাপন করা হয়।

অনুষ্ঠানে রাত ১২টা এক মিনিটে শহীদদের প্রতি সম্মান জানান অংশগ্রহণকরীরা। এসময় শহীদদের স্মরণে মোমবাতি এবং বিভিন্নধরনের দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে ফোটানো আতশবাজির বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠে রাতের আকাশ।

এ বিষয়ে স্লোগান-৭১ এর সভাপতি সুজন মিয়া বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরই আমরা নানা কর্মসূচি হাতে নিই। এরই অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা প্রজন্মের মধ্যে পরিশুদ্ধভাবে ছড়িয়ে দিতে আমরা বর্ণিল বিজয় উৎসবের আয়োজন করি। বিজয়ের প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে আমরা শহীদদের স্মরণ করেছি। পরে বিজয় উদযাপনে আতশবাজি ফোটানো হয়।’

এরআগে বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত থেকে এ আয়োনের উদ্বোধন ঘোষণা করেন। পরে তা বিজয়ের প্রথম প্রহর পর্যন্ত চলে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

 

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম