ড. কামালের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন দিতে পুলিশ প্রধানকে ইসির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১৬:১২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৪

ড. কামালের সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামালের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন জমা দিতে পুলিশ প্রধানকে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে তিন দিনের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।

সোমবার (১৭ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি ইসি সচিবালয় থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. জাবেদ পাটোয়ারীর কাছে পাঠানো হয়েছে।

ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও তার গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

এর আগে শনিবার (১৫ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের ওপরে হামলার বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একজন সিনিয়র সিটিজেন এবং প্রখ্যাত লোকের ওপর এ ধরনের ঘটনা কাম্য নয়।’ ওই হামলার ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘যেভাবে ব্যবস্থা হয়, আমরা নির্বাচনি তদন্ত কমিটির কাছে বিষয়টি পাঠাবো। তারা যেভাবে রিপোর্ট দেবে, সেভাবে ব্যবস্থা নেবো।’

প্রসঙ্গত, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত শুক্রবার সকালে দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় হামলার ঘটনা ঘটে। এতে কামাল হোসেনের গাড়িবহরের কয়েকটি গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম