বাংলাদেশ থেকে শ্রমিক নিতে টোকিওকে ঢাকার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:১১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯

বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজুয়ুকি ইমাজাকি জাপানের নতুন অভিবাসন আইনের অধীনে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়ার জন্য টোকিওর প্রতি আহ্বান জানিয়েছে সরকার। সোমবার (১৭ ডিসেম্বর) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। সোমবার পররাষ্ট্রমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজুয়ুকি ইমাজাকির সঙ্গে বৈঠকে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, বুদ্ধি ও ভাষা শিক্ষার জন্য প্রশিক্ষণ সেন্টার প্রতিষ্ঠার অনুরোধ করেছেন।

জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজুয়ুকি ইমাজাকি ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাপান ও বাংলাদেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের পরিকল্পনা হচ্ছে- অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং মানববান্ধব সুমদ্র অর্থনীতি গড়ে তোলা। আর এ লক্ষ্যে গভীর সুমদ্রে মাছ আহরণ এবং সুমদ্র সম্পদের ম্যাপ তৈরির জন্য জাপানের সহায়তা দরকার।

এতে আরও বলা হয়, জাপানের সিনিয়র ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজুয়ুকি ইমাজাকি রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। মিয়ানমারের অধিবাসীদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য জাপান সমর্থন অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন জাপানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম