‘সিইসি একজন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২৩:১৯

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার মাহবুব তালুকদার রাঙ্গামাটিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যকে অসত্য আখ্যায়িত করে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘তিনি (সিইসি) একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন।’ বুধবার (১৯ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডেকে নিয়ে তিনি সিইসি’র ওই বক্তব্যের প্রতিবাদ জানান।

কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, ‘‘প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গত ১৮ ডিসেম্বর রাঙামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি।’ আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে, সিইসিসহ সব নির্বাচন কমিশনার সমান।’’

তিনি বলেন, ‘ইতোপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে নানা ধরনের বিরূপ উক্তি করেছেন। আমি কখনও তার কথার প্রতিবাদ করিনি। কিন্তু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি নাকি মিথ্যা কথা বলেছি। তার এ কথার প্রতিবাদ না করে পারলাম না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি গত ১৭ ডিসেম্বর বলেছিলাম, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। এখনও সংশ্লিষ্ট সবাইকে বলছি, আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন। নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই!’

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাঙামাটিতে এক মতবিনিময় সভায় সিইসি কে এম নূরুল হুদা বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্য তার ব্যক্তিগত ও অসত্য। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। নির্বাচনে ছোটখাটো কিছু সংঘাত হয়ে থাকে, সেটা তেমন বড় কিছু নয়। সেগুলো আবার স্থানীয়ভাবে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীই সমাধান করছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য তার ব্যক্তিগত ও অসত্য।’

আরও পড়ুন-:

মাহবুব তালুকদারের বক্তব্য ব্যক্তিগত ও অসত্য: সিইসি

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বলে কিছু নেই: মাহবুব তালুকদার

/ইএইচএস/এসএসএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম