প্রচারণায় সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে পুলিশ প্রধানকে ইসির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ২২:০৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সুনির্দিষ্ট মামলার আসামি ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খানের সই করা এ সংক্রান্ত চিঠি বুধবার (১৯ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে পাঠানো হয়েছে। এ চিঠির অনুলিপি জননিরাপত্তা সচিব, সব রিটার্নিং কর্মকর্তা ও সব জেলার পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ১০ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শুরুর দিন থেকে সহিংসতায় বিভিন্ন স্থানে প্রার্থীসহ লোকজন আহত হওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রচারণায় বাধা দেওয়া এবং নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে। বিভিন্ন প্রার্থী এবং রাজনৈতিক দল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও দাখিল করেছে। সহিংসতা প্রতিরোধ, নির্বাচনি প্রচারণায় সমান সুযোগ নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট মামলার আসামি ও ফৌজদারি অপরাধ সংক্রান্ত আমলযোগ্য ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি না করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিচ্ছে।
বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণকারী কোনও প্রার্থী যেন তেমন হয়রানি না হন সেদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে কমিশন মনে করে। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম